Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

নারী কর্মীদের উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ চালু

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২১:৫৭
নারী কর্মীদের উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ চালু

ছবি: এশিয়াটিক থ্রিসিক্সটি

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

গত সোমবার রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নারী ক্ষমতায়নে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে চালু হওয়া এই প্ল্যাটফর্মে দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময়, ক্যারিয়ার অগ্রগতি, সৃজনশীলতা, জীবনযাপন এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি নারী কর্মীদের আইনি অধিকার, আর্থিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মী, নেতৃত্বস্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীদের পারস্পরিক পরিচয় ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নেটওয়ার্কিং সেশনেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘হার এশিয়াটিক সার্কেল’র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনা তাদের প্রতিভা ও সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশ ঘটায়।

এশিয়াটিক থ্রিসিক্সটি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রিয়া সর্বজয়া বললেন, এটি কেবল যোগাযোগের একটি সাধারণ প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি, যেখানে নারীরা সাহসিকতার সঙ্গে নিজেদের গল্প তুলে ধরবেন এবং বর্তমান ও সাবেক সহকর্মীরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাবেন।

প্ল্যাটফর্মটির অন্যতম লক্ষ্য বর্তমান ও সাবেক নারী কর্মীদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী করা। এ জন্য বছরজুড়ে নিয়মিত অনলাইন ও অফলাইন কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা এবং নারী পেশাজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগও তৈরি করবে এই উদ্যোগ।

এশিয়াটিক থ্রিসিক্সটি’র চেয়ারপারসন সারা যাকের তার বক্তব্যে উল্লেখ করেন, প্রকৃত ক্ষমতায়ন শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি কমিউনিটির সম্মিলিত অভিজ্ঞতা ও প্রজ্ঞার মধ্য দিয়েই তা আরও সমৃদ্ধ হয়। এই বিশ্বাস থেকেই ‘হার এশিয়াটিক সার্কেল’র যাত্রা। সমাজের নানা ক্ষেত্রে নারীরা তাঁদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। এ উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বছরব্যাপী কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, সৃজনশীল প্রদর্শনী এবং নেতৃত্ববিষয়ক বিভিন্ন সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।


নারী কর্মীএশিয়াটিক সার্কেল
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    এলএনজি মিলছে মাত্র ৩৬ শতাংশ

    এলএনজি মিলছে মাত্র ৩৬ শতাংশ

    ১২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    advertiseadvertise