Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

জাইস লেন্সে ভিভোর এক্স৫০০

প্রযুক্তি সময়
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫
জাইস লেন্সে ভিভোর এক্স৫০০

উন্নত ইমেজিং প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে বাজারে এসেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর ‘এক্স৫০০ সিরিজ’। এই সিরিজে রয়েছে তিনটি শক্তিশালী মডেল— এক্স৫০০ প্রো ম্যাক্স, এক্স৫০০ প্রো ও এক্স৫০০। মোবাইল ফটোগ্রাফি, দূরবর্তী টেলিফটো ইমেজিং ও পেশাদার মানের সিনেমাটিক ভিডিওগ্রাফিকে গুরুত্ব দিয়ে ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে।

সিরিজের প্রতিটি ফোনেই রয়েছে বিশ্বখ্যাত জাইস লেন্স সিস্টেম। ফ্ল্যাগশিপ এক্স৫০০ প্রো ম্যাক্স মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৪০০ মিমি সমতুল্য টেলিফটো এক্সটেন্ডার। এর মাধ্যমে দূরের দৃশ্যও পুঙ্খানুপুঙ্খভাবে ধারণ করা সম্ভব। ভিডিওপ্রেমীদের জন্য এতে রয়েছে ৪কে ২৪০ এফপিএস হাই-ফ্রেম-রেট ভিডিও, ৪কে ১২০ এফপিএস প্রো এএফ ট্র্যাকিং এবং ৪কে ডলবি ভিশন পোর্ট্রেট ভিডিও সুবিধা। পাশাপাশি ‘এক্স-ট্র্যাক ইঞ্জিন’ দ্রুতগতির বা চলমান বিষয়বস্তুর ছবি ধারণের সময় স্থির ও স্পষ্টভাবে তুলতে সহায়তা করে।

অন্য দুই মডেলের মধ্যে এক্স৫০০ প্রো-তে রয়েছে ৮৫ মিমি সমতুল্য লেন্স এবং সনি লিশিয়া ৬১০ সেন্সর। অন্যদিকে, দৈনন্দিন ব্যবহার ও সাধারণ ফটোগ্রাফির কথা মাথায় রেখে এক্স৫০০ মডেলে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-সেন্সিং ক্যামেরা ও সিনেমাটিক পোর্ট্রেট ফিচার।

পারফরম্যান্সের দিক থেকেও সিরিজের ফোনগুলোতে রয়েছে শক্তিশালী হার্ডওয়্যার। এক্স৫০০ প্রো ও এক্স৫০০ প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট। আর এক্স৫০০ মডেলে রয়েছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপসেট।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনগুলোতে রয়েছে ভিভোর এক্স-সিরিজের এযাবৎকালের সবচেয়ে বড় ব্যাটারি; ৭ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। ব্যাটারিগুলো ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

সফটওয়্যারের ক্ষেত্রে নতুন অরিজিনওএস ৭ ব্যবহারের পাশাপাশি অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সহজে ডেটা শেয়ারিং এবং বিভিন্ন এআইভিত্তিক প্রোডাক্টিভিটি টুল যুক্ত করা হয়েছে।

ইমেজিং প্রযুক্তিস্মার্টফোনএক্স৫০০ সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত