Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা পাবেন বড় ছাড়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:০৬
স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা পাবেন বড় ছাড়

প্রতীকী ছবি

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি এবং ফ্রিল্যান্সিং খাতকে আরও গতিশীল করতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসেছে বড় ধরনের ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দেওয়ার প্রস্তাব। বিশেষ করে স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই কর রেয়াতের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।

প্রস্তাবনা অনুযায়ী, স্থানীয় পর্যায়ে স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের ব্যবসা পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে সেবা আমদানি এবং অফিস বা স্থাপনা ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণ মওকুফের প্রস্তাব দেওয়া হয়েছে। স্টার্টআপ খাতের টেকসই প্রবৃদ্ধির কথা বিবেচনা করে এই ভ্যাট অব্যাহতির মেয়াদ নির্ধারণের সুপারিশ করা হয়েছে আগামী ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত।

অন্যদিকে, তরুণ প্রজন্মের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের পথ সুগম করতে এবং এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে বড় ছাড় দেওয়ার প্রস্তাব এসেছে সরকারের পক্ষ থেকে। কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার ওপর বর্তমানে যে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, তা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে তরুণরা ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ ব্যবসায় উৎসাহিত হবে আরও বেশি। এই পদক্ষেপ সামগ্রিকভাবে আরও মজবুত করবে দেশের ডিজিটাল অর্থনীতির ভিত।

জাতীয় বাজেটবাজেট প্রস্তাবনাস্টার্টআপফ্রিল্যান্সারকনটেন্ট ক্রিয়েটরবাজেট ২০২৬-২৭
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়