Agamir Somoy E-Paper
বুধবার, ১৭ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
বুধবার, ১৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

৩ মাসে কোটিপতি বেড়েছে আড়াই হাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২২:১৫
৩ মাসে কোটিপতি বেড়েছে আড়াই হাজার

গ্রাফিকস: আগামীর সময়

দেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংক খাতে বাড়ছে কোটিপতি গ্রাহকের সংখ্যা। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চে কোটিপতি আমানতকারীর হিসাব সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৪১টি।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪ জন। গত মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনে।

সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। কোটিপতি আমানতকারীর হিসাবের মধ্যে যেমন প্রতিষ্ঠান রয়েছে, তেমনই বিভিন্ন ব্যক্তিও রয়েছেন। আবার একই ব্যক্তির একাধিক কোটি টাকার বেশি হিসাবও রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক প্রতিটি হিসাবকেই আলাদাভাবে শনাক্ত করে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ- তিন মাসে ব্যাংক খাতে আমানত প্রবাহ বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ। এর আগের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেড়েছিল ৩ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানত প্রবাহ তুলনামূলকভাবে কম বেড়েছে। তবে এক বছর আগে অর্থাৎ গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় কিছুটা বেশি বেড়েছে। ওই প্রান্তিকে আমানত বেড়েছিল ২ দশমিক ১১ শতাংশ। ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে গ্রামে যেমন আমানত প্রবাহ কমেছে, তেমনই কমেছে শহরেও। যে কারণে সার্বিকভাবে আমানতের প্রবৃদ্ধির হার কমেছে।

আরও পড়ুন

আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক

১৬ জুন ২০২৬

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আমানতের প্রবৃদ্ধির হার কমার পরও দেশে কোটিপতি আমানতকারীর হিসাবসংখ্যা বেড়েছে। সার্বিকভাবে কোটিপতি আমানতকারী বাড়লেও কিছু উপখাতে কোটিপতির সংখ্যা কমেছে। ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত স্থিতির কোটিপতি আমানতকারী হিসাব গত ডিসেম্বরে ছিল ১ লাখ ৬ হাজার ৪৯৪টি। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৫০টি। ৫ কোটি থেকে ১০ কোটি টাকা জমার স্থিতি রয়েছে এমন আমানতকারীর হিসাব গত ডিসেম্বরে ছিল ১৪ হাজার ৮৫২টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৫টিতে।

আর ১০ কোটি থেকে ১৫ কোটি টাকা জমা পর্যন্ত আমানতকারীর হিসাব গত ডিসেম্বরে ছিল ৪ হাজার ৭৯৮টি। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৪টিতে। ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত জমা আমানতকারীর হিসাব সংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ২ হাজার ১৯৪টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯টিতে। ২০ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত জমা আমানতকারীর হিসাব গত ডিসেম্বরে ছিল ১ হাজার ৩৮০টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০টিতে। ২৫ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত জমা আমানতকারীর হিসাব ডিসেম্বরে ছিল ৯৪৭টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ৯১৪টি।

এছাড়া, ৩০ কোটি থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত জমা হিসাবে একই সময়ে আমানতকারীর সংখ্যা ৬৩৬টি থেকে বেড়ে ৬৫১টিতে দাঁড়িয়েছে। ৩৫ কোটি থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত জমা আমানতকারীর হিসাব ডিসেম্বরে ছিল ৪৫৬টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ৪৩০টি। ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকা আমানত জমা রয়েছে এমন হিসাবসংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ৭৯০টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ৭৫৩টিতে। ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাব সংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ১ হাজার ৯৯৭টি। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪টিতে।

৫০ কোটি টাকার বেশি জমা-এমন কোটিপতিদের আমানত ব্যাংক খাতে মোট আমানতের মধ্যে ১২ দশমিক ২২ শতাংশ, যা একক উপখাত হিসাবে সর্বোচ্চ। এর পরেই রয়েছে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা আমানতকারীদের অবস্থান। তাদের আমানত মোট আমানতের ১২ দশমিক ৭৩ শতাংশ।

কোটিপতিআড়াই হাজার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৭ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    সেনেগাল
    ০
    ১৭ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইরাক
    ০
    নরওয়ে
    ০
    ১৭ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    আলজেরিয়া
    ০
    ১৭ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    অস্ট্রিয়া
    ০
    জর্ডান
    ০
    ১৭ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    পর্তুগাল
    ০
    কঙ্গো
    ০
    ঐতিহ্য রক্ষায় সার্কাস ও যাত্রাশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালা

    ঐতিহ্য রক্ষায় সার্কাস ও যাত্রাশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালা

    ১৭ জুন ২০২৬, ০০:০০

    advertiseadvertise