বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
আগামীর সময় প্রতিবেদক

আক্তার হোসেন
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার অবশিষ্ট মেয়াদ বাতিল আদেশ আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে ২০২৫ সালের ১ জুলাই ২ বছরের জন্য এ পদে নিয়োগ পান তিনি। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগ বাতিল করে।
ড. আকতার হোসেন প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২০ সালে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন এবং নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সূচনা করেন তিনি।





