Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি, অবস্থান কর্মসূচি কাল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৫:০২
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি, অবস্থান কর্মসূচি কাল

ছবি: আগামীর সময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দেওয়া হয় এই ঘোষণা। এতে সংগঠনের আহ্বায়ক নুরনবী মানিক লিখিত বক্তব্য পাঠ করেন।

দাবি আদায় না হলে আগামীকাল রবিবার থেকে ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

লিখিত বক্তব্যে নুরনবী মানিক বলেছেন, ‘ইসলামী ব্যাংক প্রায় ৩ কোটি গ্রাহকের আস্থার প্রতীক। দেশের প্রথম শরীআহভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটিতে গ্রাহকদের আস্থা ও আর্থিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছিল। কিন্তু সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’

‘২০১৭ সালের ৫ জানুয়ারি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যানকে জোরপূর্বক পদত্যাগ করিয়ে ব্যাংকটি এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছিল। এরপর নামী-বেনামী কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়’, অভিযোগ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়কের।

ক্ষোভ প্রকাশ করে নুরনবী মানিক বলেছেন, ‘সংসদে অর্থমন্ত্রী বলেছেন ইসলামী ব্যাংকের ৫১% ঋণ খেলাপি। যার পরিমাণ ৭৪ হাজার কোটি টাকা। এই খেলাপি ঋণের সিংহভাগই এস আলম সংশ্লিষ্ট। অথচ তিনি একবারও এই স্বীকৃত ব্যাংক লুটেরার নাম সংসদে উচ্চারণ করেননি। এতে স্পষ্ট হয় যে, ব্যাংক লুটেরা এস আলমকে পুনর্বাসন করতেই তার অপকর্মের সহযোগী খোরশেদ আলমকে অনৈতিকভাবে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।’

এছাড়াও ব্যাংকটিতে সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণে ৭ দফা দাবি তুলে ধরেন লিখিত বক্তব্যে।

দাবিগুলো- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের বোর্ডে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করা, এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা, শুধু ইসলামী ব্যাংক নয়– এস আলম যেন কোনো ব্যাংকেই ফিরতে না পারেন সেই ব্যবস্থা করা এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবিগুলো আজ বিকেল ৪টার মধ্যে না মানলে আগামীকাল (১৪ জুন) ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৬ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট স্মারকলিপি প্রদান করবে।

সভাপতির বক্তব্যে নুরনবী মানিক সতর্ক করে বলেছেন, দেশের ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বিতর্কমুক্ত, পেশাদার এবং সর্বমহলে গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। অন্যথায় ইসলামী ব্যাংকের মতো বৃহৎ প্রতিষ্ঠানে আস্থাহীনতা সৃষ্টি হলে তা পুরো দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের জন্য বিপর্যয় ডেকে আনবে।

অর্থনীতিইসলামী ব্যাংক
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    advertiseadvertise