টাঙ্গাইলের মধুপুর
উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামে এক
বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে
জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার
দিকে ঘটনাটি জানাজানি হয়। নিহত জালেমন উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকার
মৃত আইজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য,
ঘটনার সময় নিজ ঘরে একা ছিলেন জালেমন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো
বা ভারী লোহার কোনো ব...