সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।এ উপলক্ষে আজ সোমবার বিকালে নগর ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় এসব তথ্য জানানো হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নারীদের স্বাবলম্বী করা বিএন...