Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৯:৪১
শেয়ার করুন:
তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

আজ শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিশেষ অতিথি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত ফুটবল, ভলিবল ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলার লিগ চালু করতে হবে। এক্ষেত্রে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সরকার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।’

তিনি বলেছেন, ‘সিলেটকে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে তরুণদের খেলাধুলামুখী করতে হবে। এ জন্য ক্রীড়াঙ্গনকে সক্রিয় করা জরুরি।’ সিলেটে দ্রুত ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালুর জন্য তিনি সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত থাকায় এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তার জীবন, কর্ম ও গুণাবলি থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। তার স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশের স্বার্থে এবং সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আদর্শ ও গুণাবলি থেকে শিক্ষা নিয়ে তা দৈনন্দিন জীবনে চর্চার আহ্বান জানান।

উদ্বোধকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে। শুধু অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নয়, এসব প্রতিযোগিতায় পদক অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি, প্রশিক্ষণ ও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪ জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া কার্যক্রমের ক্যালেন্ডার দেওয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার সময়সূচি নির্ধারণ করা থাকবে। এর মাধ্যমে সারা বছর মাঠে খেলাধুলা সচল রাখা এবং খেলাধুলার মধ্য দিয়ে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি সিলেটের জেলা ক্রীড়া সংস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সিলেটফুটবলরিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচনসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।