পদ্মার বুকে সারি সারি নৌকা। মাঝিদের ছন্দময় বৈঠার টানে এগিয়ে চলছে প্রতিযোগীরা। নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উচ্ছ্বাস। করতালি আর হর্ষধ্বনিতে মুখর চারপাশ। কোথাও প্রিয় দলের জয়ের অপেক্ষা, কোথাও নৌকার গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারসংলগ্ন পদ্মাপাড়ে তিন দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলাকে ঘিরে তৈরি হয় এমনই উৎসবমুখর পরিবেশ।গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আয়োজন শেষ হয়েছে গতকাল শনিবার রাতে। শেষ দিনের হাতবৈঠা নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে হুমায়ুনে...