পিরোজপুরের কাউখালীতে ১০০ পিস ইয়াবাসহ
মেহেদী হাসান শাওন (৩২) নামের এক
যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ
(ডিবি)। শুক্রবার (৯
অক্টোবর) রাত ৮টার দিকে
উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
গ্রেপ্তার শাওন কাউখালী সদর
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের
আইরনজাপুর্সী গ্রামের মো. খলিলুর রহমানের
ছেলে। তিনি উপজেলা শহরের
উজিয়ালখান এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশে তেল ও
কনফেকশনারির দোকান চালান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক পলাশ বিশ্বাসের নেতৃ...