নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন শৌচাগারের ভেতর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।মৃত শফিকুল ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল শফিকুল। মঙ্গলবার সকালে পাশের বাড়ির মামুন হোসেনের নির্মাণাধীন শৌচাগারে দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে সেখানে মরদেহটি দেখতে পান তারা।...