নওগাঁর রাণীনগরে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত ৫৩টির ভবনের বিম ও দেয়ালে ফাটল ধরেছে। কোথাও কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। আবার কোনো কোনো বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক তাঁদের কোমলমতি সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও দ্বিধাবোধ করছেন।উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান...