Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, ছুরিকাঘাতে আহত ২

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৫১
মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, ছুরিকাঘাতে আহত ২

গ্রাফিকস: আগামীর সময়

নওগাঁর রাণীনগরে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল খালেক মণ্ডল (৪০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাহাবুল হোসেন (৩২)।

গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খলিশাকুড়ি মোড়ের কাছে সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল খালেক উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে। সাহাবুল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

আহত সাহাবুল হোসেনের ভাষ্য, রবিবার রাতে তারা মোটরসাইকেলে করে উপজেলার রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় খলিশাকুড়ি মোড়ের সেতুর কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

তিনি বলেছেন, দুর্বৃত্তরা তাদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আব্দুল খালেকের পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। তাকে রক্ষা করতে গেলে সাহাবুলও হামলার শিকার হন। জখম হয় তার হাত।

একপর্যায়ে রাস্তায় একটি গাড়ি আসতে দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত আব্দুল খালেককে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার এসআই জুলফিকার জানিয়েছেন, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছিনাতাইআহতনওগাঁ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি