‘মিস ও ডিসইনফরমেশন’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করে বললেন, ‘বিরোধী দলীয় নেতাসহ জামায়াত-এনসিপি জোটের নেতারা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।’একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইন-অফলাইনে গুজব ছড়ানো ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করলেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা...