মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হলো। কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী (৯৭) অস্ট্রেলিয়ায় মারা গেছেন।নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছিলেন মুন্তাকিম। বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আইনজীবী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন মুন্তাকিম।মুন্তাকিম চৌধুরীর জন্ম উপজেলার হাজীপুরে। বাবার নাম তজম্মল আলী চৌধুরী। জন্মসূত্রে কুলাউড়ার সন্তা...