Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২১:৪২
কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

কবি সুকান্ত ভট্টাচার্য

গণমানুষের কবি বাংলা সাহিত্যের কিশোর কবি খ্যাত সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘সুকান্ত সাহিত্য আড্ডা’।

আজ বুধবার বিকেলে কুলাউড়া পাবলিক লাইব্রেরিতে স্রোত সাহিত্য পর্ষদ আয়োজিত এ অনুষ্ঠানে সুকান্তের কবিতা আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে কবির জীবন, সাহিত্য ও মানবিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অংশ নেন।

স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি সঞ্জয় দেবনাথ।

সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাভেল, কবি ভানু পুরকায়স্থ, বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, দৈনিক আগামীর সময়'র কুলাউড়া প্রতিনিধি খালিক উদ্দিন, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সাহিত্য অনুরাগী নুরুল ইসলাম খান বাবলা, ‘কামরাঙা’ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক এইচ ডি রুবেল, মো. ইব্রাহিম আলী, মো. আজিজুর রহমান, মো. জহিরুল ইসলাম কর্ণ, কাওছার আমির বাবুল, তরুণ কবি আহবাব হাছনাত লাবিব প্রমুখ।

আলোচকরা বলেন, মাত্র ২১ বছরের জীবনে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা সত্যিই বিস্ময়কর। অল্প বয়সেই তিনি শোষণ, বৈষম্য ও শ্রেণিবিভক্ত সমাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তরুণ প্রজন্মের মধ্যে সুকান্তের সাহিত্য ও চিন্তার চর্চা আরও বাড়ানো জরুরি।

আলোচনায় সুকান্তের সাংগঠনিক কর্মকাণ্ডও উঠে আসে। কিশোরদের সংগঠিত করে তিনি ‘কিশোর বাহিনী’র কার্যক্রমকে ব্যাপকভাবে বিস্তৃত করেছিলেন। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় অল্পসংখ্যক সদস্যের এই সংগঠন পরবর্তীতে কয়েক হাজার সদস্যের বৃহৎ সংগঠনে পরিণত হয়।

সাহিত্য আড্ডায় সুকান্ত ভট্টাচার্যের ‘ঐতিহাসিক’ কবিতা আবৃত্তি করেন মাজহারুল ইসলাম, ‘লেনিন’ কবিতা আবৃত্তি করেন ভানু পুরকায়স্থ এবং ‘প্রিয়তমাসু’ কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা পাভেল।

কবির জন্মশতবর্ষে আয়োজিত এ সাহিত্য আড্ডার মধ্য দিয়ে সুকান্তের সাম্য, দ্রোহ ও শোষণমুক্ত সমাজের স্বপ্নকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি