মেহেরপুরের গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রী মৌসুমী খাতুনের (৩৭) বাম হাতের একটি আঙুলের অর্ধেক অংশ কামড়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামী সুজন আলীর (৩৮) বিরুদ্ধে।গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই ভুক্তভোগী স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বেতবাড়িয়া গ্রামের মৃত আহসান আলীর মেয়ে মৌসুমী খাতুনের সঙ্গে একই এলাকার আব্দুল কাদেরের ছে...