গাংনী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পাশে ৫ ‘বােমা’ বিস্ফোরণ

ছবি: আগামীর সময়
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়ােজনের পাশে ৫টি ‘বােমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ফুটবল মাঠের একটি ক্লাবের টিনশেড থেকে ৪টি বােমা বিস্ফোরণ ঘটে।
এর আগে বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের কাছে আরাে একটি ‘বােমা’ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন বিকেল ৩টার দিকে একটি ‘বােমা’ বিস্ফোরণ হয়। এ সময় বাজারের লােকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ‘বােমার’ আলামত উদ্ধার করে। এরপর বিকেল ৪টার দিকে বাঁশবাড়ীয়া ফুটবল মাঠের পাশে আরাে ৪টি ‘বােমা’ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, রবিবার বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়ােজন ছিল। আয়ােজন বন্ধ করার লক্ষ্যে একটি মহল ‘বােমা’ বিস্ফোরণ ঘটাতে পারে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে।
গাংনী থানার ওসি মুজাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান, বিস্ফােরিত বােমাগুলাের আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।






