মাথার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে আছে মরিচা ধরা রড। দেয়ালে ফাটল, মেঝেও দেবে গেছে। একপাশে পড়ে আছে নষ্ট চিকিৎসা সরঞ্জাম, অন্যপাশে রোগীর অপেক্ষা। রক্তচাপ মাপতে গিয়ে দেখা যায়, যন্ত্রটি অকেজো। কোথাও ভবন ছেড়ে পাশের বাড়ির বারান্দায়, কোথাও খোলা আকাশের নিচে বসে রোগী দেখছেন স্বাস্থ্যকর্মীরা। খুলনার কয়রা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয় ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে চিকিৎসাসেবা। তার ওপর প্রয়োজনীয় ওষুধের সংকট; বন্ধ রয়েছে অ্যান্টিবায়োটিক সরবরাহ।সরেজমিন উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াড়া কমিউনিটি ক্লিনি...