গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।স্থানীয়দের বরাতে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ফুলবাড়ীয়ার দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় পৌঁছালে উল্টা দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্...