ইজিবাইক চালকদের সঙ্গে বিরোধের জেরে চুয়াডাঙ্গায় পাঁচটি আন্তজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। সোমবার সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ইজিবাইক চালকেরা বাসের চালক ও সহকারীদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেছেন। এমনকি বাস ভাঙচুরের হুমকিও...