ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০)। তাদের দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে বৈশামোড়া নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হন এবং আনোয়ার...