Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমছে গাছ, আবাস হারাচ্ছে বাবুই পাখি

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০
শেয়ার করুন:
কমছে গাছ, আবাস হারাচ্ছে বাবুই পাখি

সংগৃহীত ছবি

গাছের ডালে একসময় সারি সারি ঝুলত বাবুই পাখির বাসা। ঘাস, খড় আর গাছের আঁশ দিয়ে নিপুণ বুননে তৈরি সেই ছোট ছোট ঘর দুলত বাতাসে। গ্রামবাংলার চিরচেনা এই দৃশ্য এখন আর সহজে চোখে পড়ে না। গাছ কেটে ফেলা, নিরাপদ আবাসস্থলের সংকট ও পরিবেশের পরিবর্তনে ক্রমেই কমছে পাখির সংখ্যা। হারিয়ে যেতে বসেছে প্রকৃতির এই খুদে কারিগরের শিল্পকর্ম, সঙ্গে গ্রামবাংলার পরিচিত এক ঐতিহ্য।

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ও সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে এখনো কিছু গাছের ডালে বাবুইয়ের বাসা দেখা যায়। তবে স্থানীয় প্রবীণদের স্মৃতিতে থাকা সেই দৃশ্য আর নেই। একসময় গ্রামের তাল, খেজুর ও নারকেলগাছে ঝুলত অসংখ্য বাসা। বাড়ির আঙিনা, মাঠের ধারের গাছ কিংবা রাস্তার পাশেও দেখা মিলত বাবুইয়ের।

বাবুই পাখির বাসা তৈরির কৌশল অন্য অনেক পাখির চেয়ে আলাদা। পুরুষ বাবুই ঘাস, খড় ও গাছের নরম আঁশ সংগ্রহ করে ঠোঁট দিয়ে বুনে বাসা তৈরি করে। বাসার প্রবেশপথও এমনভাবে তৈরি করা হয়, যাতে শিকারি প্রাণী সহজে ভেতরে ঢুকতে না পারে। বাসা তৈরির এই অসাধারণ দক্ষতার কারণেই পাখিটি পরিচিতি পেয়েছে ‘প্রকৃতির তাঁতি’ বা ‘শিল্পী পাখি’ নামে।

তবে এই শিল্পী পাখির টিকে থাকার পরিবেশ ক্রমেই সংকুচিত হচ্ছে। স্থানীয় স্কুলশিক্ষক মাহাবুব হাজরার মতে, গাছ কেটে ফেলা, কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, খাবার সংকট এবং নিরাপদ আবাসস্থল কমে যাওয়ায় বাবুই পাখির সংখ্যা কমছে। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার প্রকৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন

কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

০৪ নভেম্বর ২০২৬

শুধু পাখির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিলেই এ সংকটের সমাধান হবে না বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বাবুইয়ের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করাও জরুরি। অভয়নগরের পাচুড়িয়া গ্রামের বাসিন্দা ওমর আলীর ভাষায়, পাখি শিকার বন্ধের পাশাপাশি তাদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও গ্রামের বিভিন্ন স্থানে তাল, খেজুর, নারকেলসহ দেশীয় গাছ লাগাতে হবে। একই সঙ্গে বাবুইয়ের বাসা নষ্ট না করার বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আলম বলেছেন, ‘বাবুইয়ের বাসা শুধু একটি পাখির আবাস নয়, এটি গ্রামবাংলার প্রকৃতি ও ঐতিহ্যের অংশ। তাই যেসব এলাকায় এখনো বাসা রয়েছে, সেসব এলাকা সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

স্থানীয়দের এসব দাবির বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপুর ভাষ্য, বাবুই পাখির আবাসস্থল যেন ধ্বংস না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাখিটির স্বাভাবিক জীবনধারণের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।

 

অভয়নগরযশোরবাবুই পাখিগাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক