Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও অফিস ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৯:২৩
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও অফিস ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি ইউএনও কার্যালয়ে ভাঙচুর— সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন নিয়োগবঞ্চিতরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুর একটার দিকে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন নিয়োগবঞ্চিতরা। এ সময় তারা প্রকাশিত নিয়োগের ফলাফল বাতিলের দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় উঠে ইউএনওর কার্যালয়ে ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল, ফুলের টব ও জানালার কাচ ভাঙচুর করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ভাঙচুরের নেতৃত্বে ফুলছড়ি উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

শান্ত হোন, হুঁশে আসেন

১১ আগস্ট ২০২৬

ভাঙচুরের বিষয়ে ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘দুপুরে একদল বিক্ষুব্ধ যুবক কার্যালয়ে ভাঙচুর চালান।’ কেন ভাঙচুর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি; তারা কারা, আমরা জানার চেষ্টা করছি।’

বিক্ষোভকারীদের নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ইউএনও বললেন, ‘ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগের বিষয় তার জানা নেই। তাদের এ বিষয়ে অবগতও করা হয়নি।’ তিনি বলেন, তারা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করেছেন।

তবে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জয় দাবি করেন, ইউএনও যে ফলাফল দিয়েছেন, অর্থাৎ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে বেশির ভাগই ফ্যাসিস্ট-সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত। এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

ভাঙচুরের সঙ্গে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে জয়নাল আবেদিন জয় বলেন, ‘কারা ভাঙচুর করেছেন, আমরা তা জানি না।’

গাইবান্ধাফুলছড়িইউএনও অফিস ভাঙচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!