Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘বর্তমান মজুরিতে জীবন চলে না’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৭:২৩
‘বর্তমান মজুরিতে জীবন চলে না’

মৌলভীবাজারে লেবার হাউসের হলরুমে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন— সংগৃহীত

চা শ্রমিকদের জন্য ঘোষিত বার্ষিক ৫ শতাংশ মজুরি বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রত্যাহার, নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত মজুরি নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের লেবার হাউসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউড়ি ও সম্পাদক নির্মল পাইনকা, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, লংলা ভ্যালির সভাপতি সাঈদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেসমিন আক্তারসহ বিভিন্ন ভ্যালির নেতারা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল লিখিত বক্তব্য পাঠ করেন।

আরও পড়ুন

বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে সিলেট : মীর শাহে আলম

০৬ আগস্ট ২০২৬

তিনি বলেছেন, ‘দেশের অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের তুলনায় চা শ্রমিকদের দৈনিক ও মাসিক মজুরি অত্যন্ত কম। এই মজুরিতে জীবন চলে না। বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ জীবনমানের বিষয়টি বিবেচনায় নিয়ে চা শ্রমিকদের জন্য একটি মানসম্মত মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি।’

লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশ চা বোর্ডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে ১৭৮টি চা বাগানে প্রায় এক লাখ নিবন্ধিত এবং ৫০ হাজারের বেশি অনিবন্ধিত শ্রমিক কর্মরত রয়েছেন। প্রায় ১ লাখ ৬৮ হাজার ৮৫৩ একর জমিতে বিস্তৃত এই শিল্পে প্রজন্মের পর প্রজন্ম শ্রম দিয়ে এলেও শিক্ষা, দক্ষতা, বিকল্প জীবিকা, ডিজিটাল সক্ষমতা, সামাজিক সুরক্ষা ও বাজারসংযোগের ক্ষেত্রে চা শ্রমিকরা এখনো পিছিয়ে রয়েছেন। চা শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে দারিদ্র্যের হার ৬১ দশমিক ৯ শতাংশ এবং প্রায় ৫২ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তাই বর্তমান জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাজের পরিবেশ, ঝুঁকি ও শ্রমের প্রকৃতি বিবেচনায় দ্রুত নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যমান ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রত্যাহার করে বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি চা জনগোষ্ঠীর জন্য একটি চা শ্রমিক উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন, চা শ্রমিকদের জন্য ন্যায্য ও মানসম্মত মজুরি নির্ধারণ এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দ্রুত তফসিল ঘোষণার দাবি জানানো হয়।

চামজুরিশ্রীমঙ্গল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!