Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে রামুতে জলাবদ্ধতা-নদীভাঙন, হুমকিতে কৃষিজমি

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২২:১৩
টানা বৃষ্টিতে রামুতে জলাবদ্ধতা-নদীভাঙন, হুমকিতে কৃষিজমি

রামুতে টানা বৃষ্টিতে বেড়েছে নদীর পানি— সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কক্সবাজারের রামুতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নদীভাঙনের কবলে পড়ে বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি হুমকির মুখে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে গর্জনিয়া, কচ্ছপিয়া, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফতেখাঁরকুল, রাজারকুল ও চাকমারকুল ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকের বাড়িঘরে পানি ঢুকে দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং, দক্ষিণ গোয়ালিয়াপালং ও রেজুখাল এলাকায়। পাহাড়ি ঢলের চাপে নদীভাঙন তীব্র হওয়ায় বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বর্ষার বাকি সময়ে ভাঙনের মাত্রা আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রহমান বললেন, ‘প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে খুনিয়াপালং ইউনিয়নের নিম্নাঞ্চল এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের টাইংগাকাটা-গোয়ালিয়াপালংয়ের ভাঙনকবলিত বেড়িবাঁধের বেহাল অবস্থায় হাজারো পরিবারের কৃষিজমি পানিতে তলিয়ে যাচ্ছে। এতে জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।’

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা, আটকা দেড় শতাধিক পর্যটক

০৭ জুলাই ২০২৬

আরেক বাসিন্দা মোহাম্মদ আরিফ মন্তব্য করেন, ‘রামুতে সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় এক থেকে দুই দিন পর বিদ্যুৎ ফিরে আসে। আর টানা ভারি বৃষ্টি হলে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।’

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম দাবি করেন, রামুর অনেক নিচু এলাকায় অল্প বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত স্থায়ী জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

তার ভাষ্য, ‘প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

কক্সবাজাররামুকৃষিজমিজলাবদ্ধতাটানা ভারী বর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়