Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রংপুরে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়, প্রস্তুতি সম্পন্ন

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৬:৪০
রংপুরে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়, প্রস্তুতি সম্পন্ন

ছবি: আগামীর সময়

বিভাগীয় নগরী রংপুরের কালেক্টরেট ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। জামাতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।

বুধবার সকালে ঈদগাহ মাঠে প্যান্ডেল সাজানো, বৃষ্টির পানি অপসারণ ও মাঠ প্রস্তুতের কাজ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কর্মীদের।

তবে ঈদের দিন আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টি ঈদগাহ মাঠ এবং জেলার ১ হাজার ২০০টির বেশি ঈদগাহ ও মহল্লাভিত্তিক ৬ হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এবার ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য-সম্প্রীতি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

ঈদ উপলক্ষে নগরীর সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকা এবং ‘ঈদ মোবারক’ লেখা পতাকা দিয়ে সাজানো হয়েছে। এছাড়া ঈদের দিন হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার-এর রংপুর কেন্দ্র থেকে প্রচার করা হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা।

রংপুরঈদুল আজহাজামাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise