Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ভুল চিকিৎসায়’ প্রসূতির দুই পা প্যারালাইসিস

  • ব্যয়ে অপারগ স্বামী ছেড়েছেন সংসার
লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫
‘ভুল চিকিৎসায়’ প্রসূতির দুই পা প্যারালাইসিস

গ্রাফিকস: আগামীর সময়

লক্ষ্মীপুরে সিজারের সময় ভুল অ্যানেস্থেশিয়া প্রয়োগে এক প্রসূতির দুই পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলায় জীবন দুর্বিষহ হয়ে পড়েছে ওই নারীর। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সংসার ছেড়ে চলে গেছেন তার স্বামীও। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে পাঠানো হয়েছে আইনি নোটিস।

ভুক্তভোগী ফারজানা আক্তার সদর উপজেলার টুমচর ইউনিয়নের অটোরিকশাচালক নুর হোসেনের মেয়ে। গত ১৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে তার সিজার হয়। পরিবারের অভিযোগ, অ্যানেস্থেশিয়া কার্যকর না হওয়ায় তাকে দ্বিতীয়বার ইনজেকশন দেওয়া হয়। এরপর তিনি দীর্ঘ সময় অচেতন থাকেন। জ্ঞান ফেরার পর কোমরের নিচের অংশ অবশ হয়ে যায়। পরে দুই পা সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পাশাপাশি চোখ ও কানে সমস্যাও দেখা দেয়।

পরিবার জানায়, প্রথমে সিটি হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল, ঢাকার বাংলাদেশ-জাপান হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া হয়। এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে চোখ ও কানের সমস্যা কিছুটা কমলেও দুই পা এখনো অচল। শয্যাশায়ী ফারজানা নিজের নবজাতকের দেখাশোনাও করতে পারছেন না।

ফারজানার বড় বোন আঁখি আক্তার বললেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ রহমান সুমন বললেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসের সন্তোষজনক জবাব না পেলে হাইকোর্টে রিট করা হবে।’
অভিযোগ অস্বীকার করেছেন সিটি হাসপাতালের চিকিৎসক ও মালিক ডা. রাকিবুল আহসান।

প্যারালাইসিসলক্ষ্মীপুরঅ্যানেস্থেশিয়াচিকিৎসকঅবহেলাঅটোরিকশাচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise