Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বর্ষার পানিতে জমে উঠছে দাউদকান্দির নৌকার হাট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:৩৭
বর্ষার পানিতে জমে উঠছে দাউদকান্দির নৌকার হাট

দাউদকান্দি উপজেলার ব্যবসায়ীরা নৌকা তৈরিতে ব্যস্ত। ছবি: আগামীর সময়

বর্ষা শুরু হতেই কুমিল্লার দাউদকান্দীর নদী, খাল ও বিলে বাড়তে শুরু করেছে পানি। এর সঙ্গে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমতে শুরু করেছে নৌকার বেচাকেনা।

যদিও ব্যবসায়ীরা বলছেন, এখনো বাজার পুরোপুরি জমে ওঠেনি। তবে বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলে পানি বাড়লে বিক্রি আরও বাড়বে বলে তাদের আশা।

সরেজমিনে দেখা গেছে, নৌকা বিক্রি হচ্ছে দাউদকান্দীর বিভিন্ন বাজারে। উপজেলার সবচেয়ে বড় নৌকার হাট বসে গৌরীপুর বাজারে। প্রতি রবিবার এ হাট বসে। এ ছাড়া বর্ষা মৌসুমজুড়ে প্রতিদিনই এখানে কমবেশি কেনাবেচা হয় নৌকা।

ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, বর্ষার শুরুতেই নৌকার চাহিদা বাড়তে শুরু করেছে। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী মানুষের চলাচল ও দৈনন্দিন কাজের জন্য নৌকাই প্রধান ভরসা। তাই পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার বিক্রিও বাড়বে বলে তাদের ধারণা।

গৌরীপুর নৌকার হাটের ইজারাদার আব্দুল্লাহ বলেছেন, এখনো নিচু এলাকায় পুরোপুরি পানি জমেনি। তাই বাজারও পুরোপুরি জমে ওঠেনি। তবে বর্ষা তীব্র হলে বেচাকেনা বাড়বে।

খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমকে সামনে রেখে স্থানীয় কারিগরেরা কয়েক মাস ধরেই শত শত নৌকা তৈরি করেছেন। অনেকে এখনো নৌকা তৈরির কাজ করছেন।

আরও পড়ুন

পানি নামতেই হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

১৮ জুলাই ২০২৬

হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের নৌকা নির্মাতা কার্তিক দাস জানিয়েছেন, প্রতি বছর বর্ষার শুরুতেই নৌকা বিক্রি শুরু হয়। এবার বৃষ্টি কম হওয়ায় প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। তিনি বিক্রির জন্য ছোট-বড় মিলিয়ে ৩৫টি নৌকা তৈরি করেছেন। এর মধ্যে এখনো ১৫টি বিক্রি হয়নি। তবে মৌসুমের বাকি সময়ে ভালো বিক্রির আশা করছেন।

নৌকা ব্যবসায়ী সুজন সাহা জানান, প্রতি বছর আষাঢ় মাস থেকে নৌকার বাজার জমে ওঠে। কিন্তু এবার বৃষ্টি কম হওয়ায় ক্রেতার সংখ্যাও কম।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বড় হাটগুলোতে সপ্তাহে এক দিন নৌকার হাট বসে। বর্তমানে ছোট নৌকা ১০ থেকে ১১ হাজার টাকা এবং মাঝারি আকারের নৌকা ২২ থেকে ২৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা ও বিক্রেতারা জানান, স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে প্রতি শনিবার ও মঙ্গলবার নৌকার হাট বসে।

ইলিয়টগঞ্জের নৌকা বিক্রেতা নূরে আলম আগামীর সময়কে জানিয়েছেন, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসই তাদের নৌকা বিক্রির মৌসুম। বছরের বাকি সময়ে তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

নৌকাবর্ষানৌকার হাটকুমিল্লাদাউদকান্দী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise