Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানি নামতেই হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৩:১৩
পানি নামতেই হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে হাতিয়ার ফসলি জমি। ছবি: আগামীর সময়

প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গিয়েছিল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। কমেছে বৃষ্টির পরিমাণ, নামতে শুরু করেছে পানি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে সামনে আসছে কৃষি, মৎস্য, বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র।

সরকারি হিসাবে হাতিয়ায় কৃষিতে প্রায় ৩০ কোটি এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকার। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে দাবি স্থানীয়দের।

টানা বৃষ্টিতে হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সব এলাকায় সৃষ্টি হয়। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্নাঞ্চলের বাসিন্দা ও প্রান্তিক জনগোষ্ঠী। পাশাপাশি কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ-কালভার্টও। পৌরসভা এলাকায় ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি।

গত মঙ্গলবার হাতিয়া উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার ৫৭৭ হেক্টর ফসলি জমি। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সমন্বিত প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলার ১ হাজার ৮৬৪টি পুকুর ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকার। এছাড়া ২ হাজারের বেশি বসতবাড়ি, প্রায় ১১ কিলোমিটার সড়ক এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি ব্রিজ ও কালভার্ট।

আরও পড়ুন

একটি সারাতে গিয়ে হারালেন ১২টি দাঁত

১৮ জুলাই ২০২৬

স্থানীয়দের দাবি, খাল-নালা ভরাট, অপরিকল্পিতভাবে নির্মিত সরু ব্রিজ-কালভার্ট এবং বিভিন্ন স্থানে অবৈধ প্রতিবন্ধকতার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে। অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা পুরোপুরি দূর হয়নি। ফলে সরকারি হিসাবের চেয়েও কৃষি ও মৎস্য খাতে ক্ষতির পরিমাণ বেশি বলে তাদের ধারণা।

হাতিয়া পৌরসভার কৃষক হাজী আলতাফ হোসেন বলেছেন, ‘এবারের টানা বৃষ্টিতে কৃষি ও মৎস্য খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে পৌরসভা এলাকায় পানি বের হওয়ার কার্যকর ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমার আমনের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।’

সবজির ক্ষেত নষ্ট হওয়ায় স্থানীয় বাজারে প্রায় সব ধরনের সবজির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হাতিয়া পৌরসভার কৃষি উপসহকারী হাসান মাহমুদ আগামীর সময়কে জানিয়েছেন, পৌরসভা এলাকার প্রায় ৫৫ শতাংশ মানুষ কৃষিনির্ভর। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় প্রায় ৯০ শতাংশ আমনের বীজতলা নষ্ট হয়েছে। সবজির ক্ষেতও প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে দ্রুত পানি নেমে গেলে আউশ ধানের ক্ষেত কিছুটা ঘুরে দাঁড়াতে পারে।

বৃষ্টিফসলি জমিবন্যাজলাবদ্ধতাহাতিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise