Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিপর্যস্ত জনজীবন

  • লালমনিরহাট ও অভয়নগরে লোডশেডিং
লালমনিরহাট ও অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:০০
বিপর্যস্ত জনজীবন

গ্রাফিকস: আগামীর সময়

লালমনিরহাটের পাঁচ উপজেলায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অসহনীয় লোডশেডিং। দিনে-রাতে দফায় দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। একদিকে প্রচণ্ড তাপপ্রবাহ, অন্যদিকে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় ঘুমহীনতায় ভুগছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অন্যদিকে যশোরের অভয়নগরে গত কয়েক দিনে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শহরে কম হলেও গ্রামে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অভয়নগরের ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধের উপক্রম হয়েছে।

লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দিনের তুলনায় রাতের ঘন ঘন লোডশেডিংয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন মানুষ। বিদ্যুৎহীনতায় ভ্যাপসা গরম ও মশার উপদ্রবে সারা রাত ছটফট করে কাটাতে হচ্ছে শ্রমজীবীদের। কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামের দিনমজুর আজগার আলী বলেছেন, সারা রাত বিদ্যুৎ থাকে না। গরমে ঘুমাতে পারি না। সকালে চোখ খুলতেই কষ্ট হয়, শরীর দুর্বল লাগে। একদিন কাজে না গেলে ঘরে চাল ওঠে না। পরিবার নিয়ে এখন কী করব বুঝতে পারছি না।

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ভ্যান ও অটোরিকশা চালকদের ওপরও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় যানবাহনের ব্যাটারি ঠিকমতো চার্জ দিতে পারছেন না তারা।

কালীগঞ্জ নেসকোর (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেছেন, কালীগঞ্জ উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট। বিপরীতে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রিড থেকে বরাদ্দ বাড়লে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

অন্যদিকে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, অভয়নগরে ছোট-বড় প্রতিষ্ঠানসহ গ্রাহক রয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার। এর বিপরীতে প্রতিদিন দিনে চাহিদা রয়েছে ৪৯-৫০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে ৩২ থেকে ৩৩ মেগাওয়াট। অন্যদিকে রাতে চাহিদা রয়েছে ৫০-৫২ মেগাওয়াট। সরবরাহ করা হচ্ছে ৩০ থেকে ৩২ মেগাওয়াট। যে কারণে প্রতিদিন অভয়নগরে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এভাবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে।

নওয়াপাড়া মদিনা পোলট্রি ফার্মের মালিক শাহিদুল ইসলাম বলেছেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা পোলট্রি ব্যবসায়ীরা খুবই চিন্তিত হয়ে পড়েছি। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে মুরগি মারা যাওয়ার আশঙ্কা থাকে। বিদ্যুৎ না থাকার কারণে আমার কয়েকবার মুরগি মারাও গেছে।

নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ কুমার মণ্ডলের ভাষ্য, ‘চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হলে লোডশেডিং থাকবে না।

লালমনিরহাটঅভয়নগরলোডশেডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে