Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওসমানীতে সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি জেলা প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২২:৩২
শেয়ার করুন:
ওসমানীতে সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি জেলা প্রেস ক্লাবের

সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবাদ সম্মেলন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা প্রেস ক্লাব।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

একই সঙ্গে হাসপাতালসহ সব কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানান।

বিবৃতিতে তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেছেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। সেখানে চিকিৎসকেরা মানুষের জীবন বাঁচাতে কাজ করেন। কিন্তু হাসপাতালটিতে রোগী ও তাদের স্বজনদের হেনস্তা এবং মারধরের অভিযোগ বারবার সামনে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি-ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

তারা বলেছেন, সাংবাদিকেরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা শুধু দুই সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের অধিকারের ওপর সরাসরি আঘাত। হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সিলেটের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সহ-সভাপতি সজল ঘোষ, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক ও ক্লাবের সাবেক সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম, সদস্য মামুন হাসান, ইমরান আহমদ, আজকের সিলেট ডটকমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, ওলিউর রহমান, দৈনিক শ্যামল সিলেটের জ্যেষ্ঠ প্রতিবেদক আতিকুর রহমান নগরী, ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাইয়ুম আল রণি, আহমেদ শাহীন, নাজাত আহমদ পুরকায়স্ত ও জয়ন্ত কুমার দাসসহ অন্যরা।

সভা থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার খবর পেয়ে তথ্য ও ছবি সংগ্রহ করতে যান দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক নিবেন্দু তালুকদার। তারা দুজনই সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।

অভিযোগ অনুযায়ী, এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা তাদের ওপর হামলা চালান। স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মাথায় আঘাত করায় দুই সাংবাদিক রক্তাক্ত ও গুরুতর আহত হন। তারা নিজেদের পরিচয়পত্র দেখিয়েও হামলা থেকে রক্ষা পাননি বলে অভিযোগ রয়েছে। পরে আহত সাংবাদিকদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

সিলেট জেলা প্রেসক্লাবের নেতারা বলেছেন, সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সিলেটওসমানী মেডিকেল কলেজসাংবাদিকদের ওপর হামলাগ্রেপ্তারের দাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন