Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ০০:১২
সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ট্রাক আটক

ছবি: আগামীর সময়

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা। এ ঘটনায় পুলিশ আটক করেছে একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকার ধোপাদিঘীরপাড়ে রেইনবো পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে চালানো হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়  ১৩১ বস্তায় রাখা ৩ হাজার ৯৩০ কেজি ভারতীয় জিরা। উদ্ধার হওয়া জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৪৪ হাজার টাকা।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আজ রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। 

ভারতীয় জিরাসিলেট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise