Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রেস্টহাউজ বানাতে পাহাড় কাটছিল বিপিসি, জরিমানা ১০ লাখ

বিশেষ প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২
রেস্টহাউজ বানাতে পাহাড় কাটছিল বিপিসি, জরিমানা ১০ লাখ

ছবিঃ আগামীর সময়

চট্টগ্রাম নগরীতে ‘বিশ্রামাগার’ নির্মাণের জন্য পাহাড় কাটায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। তাদের খনন করা মাটি ভরাট করে পাহাড়টিকে আগের অবস্থায় ফেরত নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বিপিসির দুই কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা নির্ধারণ করা হয়।

পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘বিপিসি পাহাড় বা টিলা শ্রেণির অন্তর্ভুক্ত প্রায় ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি খনন করেছে। আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। বিপিসির কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, তারা সেখানে একটি রেস্টহাউজ নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। কিন্তু এভাবে পাহাড়ের মাটি খনন করা পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এজন্য আমরা তাদের ৯ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছি।’

জানা গেছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী জামালখান ওয়ার্ডের জয়পাহাড় আবাসিক এলাকায় বিপিসির সংরক্ষিত এলাকায় পাহাড়টি কাটা হচ্ছিল। অভিযোগ পেয়ে গতকাল সোমবার পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের একটি টিম সেখানে পরিদর্শন করে। এরপর বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিনকে আজ শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

আজ সকালে বিপিসির দুই কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হয়। এসময় তারা পাহাড় কাটার অভিযোগ নাকচ করে সুরক্ষা দেওয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল বলে দাবি করেন।

পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, তাদের পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে- বিপিসি চট্টগ্রাম নগরীর জয়পাহাড় মৌজায় টিলা শ্রেণির উপরিভাগে ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ এবং ৮ ফুট উচ্চতার মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি খনন করে অপসারণ করেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রতি ঘনফুট পাহাড়ের মাটি খননের জন্য ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নির্ধারণ করে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, জরিমানার পাশাপাশি তাদের মাটি খনন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাটি কেটে যেসব গর্ত করা হয়েছে, সেগুলোকে আবার মাটি ফেলে ভরাট করে আগের অবস্থায় পাহাড়কে ফিরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানাবিপিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন