Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৩০ বছরের মায়ের পাশে শতবর্ষী মেয়ে

লিটন হোসেন লিমন, নাটোর
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৮
১৩০ বছরের মায়ের পাশে শতবর্ষী মেয়ে

মা ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান

নিজের বয়সও প্রায় ১০০ বছর। হাঁটতে পারেন না ঠিকমতো, শরীরও আর সায় দেয় না। তারপরও প্রতিদিন শতবর্ষ পেরোনো মায়ের হাত ধরে ওঠান, খেতে দেন, অসুস্থ হলে পাশে বসে থাকেন। বয়সের কাছে হার মানলেও মায়ের প্রতি দায়িত্ববোধে হার মানেননি মানিকজান।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি ছোট্ট ঘরে বসবাস করেন মা ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাতেমা বেগমের জন্ম ১৯২৭ সালে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তার প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছর হতে পারে। আর মেয়ে মানিকজানের বয়সও প্রায় ১০০ বছর। জীবনের শেষ প্রান্তে এসে মা-মেয়ে দুজনই ভুগছেন বয়সজনিত নানা সমস্যায়। তবু মায়ের সেবাযত্নে কোনো কমতি রাখেন না মানিকজান।

স্থানীয়দের ভাষ্য, স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলে। এর পর থেকে মা ও মেয়েই একে অন্যের একমাত্র অবলম্বন। নিয়মিত খোঁজ নেওয়ার মতো নেই কোনো স্বজন। প্রয়োজনমতো পাশে দাঁড়ান প্রতিবেশীরাই।

স্মৃতির ঝাঁপি খুলে ফাতেমা বেগম বললেন, ‘ছোটবেলায় মাস্টার তালের পাতায় অ, আ লিখাইছিল। এরপর আর পড়া হয় নাই। আমার নানা অনেক জমির মালিক আছিল। ১০ জোড়া মহিষ ছিল। তখন গরু-মহিষের গাড়িতেই চলাফেরা করতাম।’

মেয়ে মানিকজান বললেন, ‘আমরা কেউ লেখাপড়া জানি না। লেখাপড়া জানলে বয়সটা লিখে রাখতে পারতাম। আমার মায়ের বয়স আরও বেশি হবে, আমারও হবে। এখন মাকে একা গোসল করাতে পারি না। দুই-তিনজন মিলে করাতে হয়। আমি যতটা পারি, মায়ের দেখাশোনা করি।’

তাদের পুরনো ঝুপড়ি ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য ঝড়-বৃষ্টিতেই সেটি ভেঙে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয় বাসিন্দা শাহাদাত উল্লাহ নূর সুমন বলেছেন, ‘ঘরটি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। তাই স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে তাদের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে।’

আরেক বাসিন্দা রফিকুলের ভাষ্য, ‘একটি ঘর অনেকের কাছে সাধারণ বিষয় হতে পারে। কিন্তু এই শতবর্ষী মা-মেয়ের জন্য সেটিই নিরাপত্তা আর বেঁচে থাকার নতুন আশা।’

শতবর্ষীঅসুস্থদায়িত্ববোধেসেবাযত্ননাটোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের