Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

থানায় হাতকড়া পরা আসামির টিকটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৯
থানায় হাতকড়া পরা আসামির টিকটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সংগৃহীত ছবি

মাদারীপুর সদর থানার ভেতরে হাতকড়া পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন ভিডিও ধারণ ও প্রকাশের ঘটনায় পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা তানভীর নুসু নামের এক যুবক থানার ভেতরে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছেন। তার আশপাশে ডিউটি অফিসার, একজন কনস্টেবল ও এসআই ইব্রাহিমসহ কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন। এ সময় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন মালমগীর হোসেন।

পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ৮ থেকে ১০ দিন আগে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় তানভীর নুসুকে আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থায় তিনি ভিডিও ধারণ করেন এবং পরে নিজের টিকটক অ্যাকাউন্টে সেটি প্রকাশ করেন।

পুলিশি হেফাজতে থাকা এবং হাতে হাতকড়া পরা অবস্থায় ওই যুবকের হাতে কীভাবে মোবাইল ফোন গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের একাধিক সদস্য স্পষ্ট করলেন, ‘দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

ঘটনাটি খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই ইব্রাহিম শেখ বলেন, ‘তখন আমার ডিউটি ছিল না। ডিউটি ছিল এসআই মালমগীর স্যারের। আমি সিভিল পোশাকে বসে ছিলাম।’

এসআই মালমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বললেন, থানার ভেতরে টিকটক ভিডিও ধারণের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সার্বিক বিষয়ে জানতে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুরমাদারীপুর সদর থানাপুলিশটিকটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে