Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্যাম্পাস গড়তে টেকনাফ থেকে ঢাকায় পদযাত্রা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:০৯
শেয়ার করুন:
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্যাম্পাস গড়তে টেকনাফ থেকে ঢাকায় পদযাত্রা

ছবি: আগামীর সময়

২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন উথোয়াইংগ্যা মারমা। তার সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় ২০২২ সালে বান্দরবানের লামা উপজেলায় মাত্র ৯ জন শিশুকে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘রংখেদং শিশু সদন’। পরে আলীকদমের দুর্গম সীমান্তবর্তী এলাকায় গড়ে তোলেন ‘প্রেন্নুই শিক্ষালয়’। বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে পাহাড়ের সাত সম্প্রদায়ের ২৬০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।

এবার সেই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এক হাজার শিশুর জন্য সমন্বিত আবাসিক শিক্ষা ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন নিয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন তিনি।

‘ওয়াক ফর হিউম্যানিটি’ বা ‘মানবতার পথে’ শীর্ষক এ পদযাত্রা আজ বৃহস্পতিবার সকাল ৭টায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে শুরু হয়। ১২ সদস্যের একটি দল ৪৫ দিনে দেশের বিভিন্ন বৌদ্ধগ্রাম ও বৌদ্ধবিহার অতিক্রম করে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে।

উদ্যোক্তা উথোয়াইংগ্যা মারমা বলেন, পাহাড়ের হাজারো সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা, খাদ্য ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের অনেক সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। ফলে তারা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এসব শিশুর শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এ পদযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

১৯ নভেম্বর ২০২৬

তিনি বলেন, ২০১০ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছেন তিনি। ২০২২ সালে মাত্র ৯ শিশুকে নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠান দুটিতে বর্তমানে ২৬০ শিশু সহায়তা পাচ্ছে। এবার এক হাজার শিশুর আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে চান তারা।

পরিকল্পিত ক্যাম্পাসে এক হাজার শিশুর আবাসিক সুবিধার পাশাপাশি নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষার ব্যবস্থা থাকবে। জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের সুযোগও তৈরি করা হবে। এ ছাড়া ক্যাম্পাসে প্রবীণ নিবাস এবং একটি মেডিটেশন অ্যান্ড পিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

উদ্যোগটি বাস্তবায়নে দেশ-বিদেশের অন্তত ১৫ হাজার মানবিক মানুষকে সম্পৃক্ত করতে চান আয়োজকেরা। এ লক্ষ্যে নেওয়া হয়েছে ‘ওয়ান স্যাক অব রাইস—ওয়ান চাইল্ডস ফিউচার’ বা ‘এক বস্তা চাল—একটি শিশুর ভবিষ্যৎ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় একজন মানবিক মানুষ বছরে অন্তত এক বস্তা চাল অথবা সমপরিমাণ অর্থ দিয়ে একটি শিশুর খাদ্য ও শিক্ষার দায়িত্ব পালনে সহযোগিতা করতে পারবেন।

পদযাত্রার অন্য সদস্যরা বলেন, পৃথিবীতে পরিবর্তন আনতে প্রত্যেক মানুষের বড় কিছু করার প্রয়োজন নেই। একটি শিশুর প্রতি সামান্য মমতা এবং সবার ছোট ছোট উদ্যোগ একত্রিত হলেই বড় পরিবর্তন সম্ভব। এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে দেশ-বিদেশের মানবতাবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পদযাত্রাক্যাম্পাসওয়াক ফর হিউম্যানিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের