Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণ ও বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:৩৬
সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণ ও বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আধুনিক প্রশিক্ষণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিকদের জন্য আধুনিক প্রশিক্ষণ এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির উদ্যোগ শুরু করা হবে আগামী সপ্তাহ থেকেই।

শুক্রবার (২৯ মে) ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসভবনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, বিবিসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিজ্ঞতার আলোকে সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে। ‘বিদেশে সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে আমি ইতিমধ্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি। প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ৪০-৫০ জন সাংবাদিককে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর বিষয়ে অনুরোধ জানিয়েছি আমি।’

তিনি আরও জানিয়েছেন, এশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে নান্দাইল থেকে যোগ্য সাংবাদিকদের সেখানে পাঠানোর চেষ্টা করা হবে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

সাংবাদিকদের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র সমুন্নত রাখতে এবং নান্দাইলকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’ তিনি আরও ঘোষণা দেন, সাংবাদিকরা জায়গা দিলে সরকারি খরচে একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হবে, যেখানে কমিউনিটি হল থাকবে এবং তা ভাড়া দিয়ে প্রেস ক্লাবের নিজস্ব তহবিল গঠন করা যাবে।

ভুল তথ্য ও অপসাংবাদিকতা রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘ভিউ বাড়ানোর নেশায় অসত্য বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আমরা মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছি।’

প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে এবং অনলাইন সংবাদপত্রে সাবস্ক্রিপশন ফি বা নিবন্ধনের বিষয়েও চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেছেন, থানা, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে দালাল চক্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ‘আমি সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করব কারা নিয়মিত থানায় গিয়ে দালালি করে।’

কাজের মান সন্তোষজনক না হওয়ায় ইতিমধ্যে ৮২টি টেন্ডার বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সীমিত বাজেটের বিষয়টি উল্লেখ করে প্রকৃত দুস্থ সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি আধুনিক ও সুন্দর নান্দাইল গঠনে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন তিনি।

ময়মনসিংহতথ্য প্রতিমন্ত্রীসাংবাদিক প্রশিক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের