দিনাজপুর হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মা
দিনাজপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী সুখী রাণী। চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির।
সুখী দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। এই দম্পতির ঘরে জন্ম নেওয়া চার শিশুই তাদের প্রথম সন্তান। একসঙ্গে চার সন্তান পেয়ে আনন্দিত এই দম্পতি। সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা। বর্তমানে নবজাতকেরা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি রয়েছে।
মা ও চার নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির। তিনি চার নবজাতকসহ মায়ের জন্য দোয়া চেয়েছেন।



