Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্যামনগর

বিএনপি নেতাদের উপস্থিতিতে বৈঠক, আটক আ. লীগের দুই নেতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:১৯
শেয়ার করুন:
বিএনপি নেতাদের উপস্থিতিতে বৈঠক, আটক আ. লীগের দুই নেতা

বৈঠক থেকে আটক করা আওয়ামী লীগের দুই নেতা

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি বৈঠক থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার রাতে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের দোতলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন, আল আজিমসহ স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোলসহ তাদের কর্মী-সমর্থকরা বঙ্গবন্ধু মার্কেটে যান। এ সময় মার্কেটের দোতলার একটি কক্ষে বৈঠক চলছিল। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির (জাপা) গাবুরা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুসহ ১০ থেকে ১২ জন সেখান থেকে দ্রুত চলে যান।

তবে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখেন উপস্থিত লোকজন। পরে কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদের মারধর করেন। খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বাবু, জীবনসহ স্থানীয় ব্যক্তিদের ভাষ্য এবং প্রতিবেদকের হাতে আসা ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, বৈঠকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর এবং তাদের অনুসারী কয়েকজন বিএনপি ও যুবদল নেতা উপস্থিত ছিলেন। স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা আব্দুল হাকিম ও আব্দুর রহমান বাবুকে সঙ্গে নিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

১৯ নভেম্বর ২০২৬

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, ঘটনাস্থলটি শ্যামনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সম্মিলিত কার্যালয়। উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেলিম হোসেনের আমন্ত্রণে ঘটনার কয়েক মিনিট আগে তিনি সেখানে যান। তারা তাকে নতুন কার্যালয়টি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি শ্যামনগর প্রেস ক্লাব নামের একটি সংগঠনের কমিটি গঠন নিয়েও তাকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়।

আব্দুল ওয়াহেদ দাবি করেন, সেখানে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত কয়েকজন এবং তার দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যকোনো রাজনৈতিক দলের নেতারা সেখানে ছিলেন কি না, তা তিনি জানতেন না।

তার ভাষ্য, পরে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল ও হাবিবুল্লাহর নেতৃত্বে কয়েকজন সেখানে আসেন। তারা আগে থেকে উপস্থিত দুজনকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা দাবি করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে তিনি বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে যখন আলোচনা চলছে, তখন দলটির নেতাদের সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় বিএনপির নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিক্ষুব্ধ জনতা দুজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে তাদের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা বলে তথ্য পাওয়া গেছে।

শ্যামনগরবৈঠকআওয়ামী লীগবঙ্গবন্ধু মার্কেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের