Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাতিয়ায় সড়কের কাজের মান নিয়ে সংঘর্ষ, আহত ৬

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২২:৪৩
হাতিয়ায় সড়কের কাজের মান নিয়ে সংঘর্ষ, আহত ৬

নোয়াখালীর হাতিয়ায় সড়কের কাজের মান নিয়ে সংঘর্ষ— সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় প্রধান সড়কের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের আদালত ভবন সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, এনসিপির উপজেলা শ্রমিক শক্তির আহ্বায়ক আবির, সুখচর ইউনিয়ন এনসিপির সদস্যসচিব ইসমাইল, রিদয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার শামীম, কর্মচারী নাহিদ ও সোহরাব। আহত ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে হাতিয়ার ১১ কিলোমিটার প্রধান সড়কের উন্নয়নকাজের দায়িত্ব পেয়েছে মেসার্স জামাল ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই কাজটি তদারকি করছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ। উপজেলা সদরে সড়কটির নির্মাণকাজ হওয়ায় বিভিন্ন সময় এর মান নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। কয়েক দফা কাজও বন্ধ রাখা হয়।

শনিবার আদালত ভবনের সামনে সড়কে ঢালাইয়ের কাজ চলাকালে এনসিপির শ্রমিক শক্তির নেতা আবির ও ইসমাইল কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় সেখানে থাকা ইকবাল উদ্দিন রাশেদের ছোট ভাই রুবেলের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন

গণভোটের আলোকে জুলাই সনদ না হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যাব

১৮ জুলাই ২০২৬

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেছেন, ‘রাস্তার কাজটি গত তিন মাস আগে শুরু হয়েছে। বেশ কয়েকবার এনসিপি নেতারা ত্রুটি আছে বলে কাজ বন্ধ করে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক হয়। তাতে তারা কাজের কোনো ত্রুটি দেখাতে পারেনি। স্থানীয় লোকজন এ বিষয়ে অনেকটা বিরক্ত। তারা চায় কাজটা যেন অতি দ্রুত শেষ হয়। কিন্তু এনসিপি নেতাদের বাধার কারণে কাজটি বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। এতে উপজেলা সদরের প্রধান সড়কে চলাচলে তীব্র যানজট লেগে থাকত। আজ তারা আবার টাকার জন্য কাজটি বন্ধ করে দিতে চেয়েছিল। এতে করে আমার ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। তাদের হামলায় আমাদের দুইজন আহত হয়।’

শ্রমিক শক্তির নেতা আবিরের ভাষ্য, ‘এখানে খুবই নিম্নমানের কাজ করা হচ্ছিল। যে গাইড ওয়াল করা হয়েছে তা খুব দুর্বল। এ বিষয়ে কাজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলীকে ফোন দেওয়ার পর তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে আমরা আপাতত কাজ বন্ধ করার জন্য বলি। এর পর তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের তিনজন আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

সড়ক ও জনপথ অধিদপ্তর নোয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী মো. মহিবুল্লাহ সুমন বললেন, ‘যে গাইড ওয়াল নিয়ে আজ আপত্তি উঠেছে, সেটি নিয়ে দুই দিন আগেও আপত্তি উঠেছিল। আমাদের নির্দেশে ঠিকাদার ইট পরিবর্তন করে নতুন ইট এনে কাজ শুরু করে। আজ এই বিষয় নিয়ে নতুন করে আপত্তি করার কথা না।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবীর হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়ানোয়াখালীসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ