Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গা

পেঁয়াজ বীজ চাষে সাফল্য, আমদানিনির্ভরতা কমার আশা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৭:২৮
পেঁয়াজ বীজ চাষে সাফল্য, আমদানিনির্ভরতা কমার আশা

ছবিঃ আগামীর সময়

চুয়াডাঙ্গা জেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পেঁয়াজ বীজ চাষ করে সফল হয়েছেন কৃষকরা। মাটি, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে মাঠজুড়ে এখন পাকা বীজের সমারোহ। আমদানিনির্ভরতা কমিয়ে গুণগত মানসম্পন্ন বীজের সরবরাহ নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।

২০২৫ সালের নভেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় কৃষি বিভাগের প্রণোদনার আওতায় ১০০ জন কৃষককে নিয়ে এই চাষ শুরু হয়। কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ (কন্দ), রাসায়নিক সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণের জন্য ড্রাম সরবরাহ করা হয়। প্রথমে অপ্রচলিত এই চাষ নিয়ে কৃষকদের মধ্যে দ্বিধা থাকলেও ফলন দেখে এখন সবাই উদ্বুদ্ধ।

সরেজমিনে দেখা যায়, পেঁয়াজ গাছের মাথায় সাদা রঙের ফুলগুলো এখন বীজে রূপান্তর হয়ে পাকতে শুরু করেছে। বীজের ভেতরের রং কালো হওয়ায় কৃষকরা একে কালো সোনা হিসেবে অভিহিত করছেন।

দামুড়হুদার কৃষক হাবিবুর রহমান জানান, প্রতি বিঘা জমিতে চাষে খরচ হয় প্রায় ২৫ হাজার টাকা। ফলন ভালো হলে এক বিঘা থেকে প্রায় ১২০ কেজি বীজ উৎপাদন সম্ভব, যার বর্তমান বাজারমূল্য ২ লাখ টাকারও বেশি। এছাড়া বীজের গাছের গোড়ায় থাকা পেঁয়াজ বিক্রি করে বাড়তি আয়ের সুযোগও রয়েছে।

‘প্রথমে লোকসানের ভয়ে চাষ করতে চাইনি। কিন্তু কৃষি বিভাগের পরামর্শে চাষ শুরু করার পর যখন গাছে ফুল এল, তখন লাভের স্বপ্ন দেখতে শুরু করি। এখন অল্প দিনেই বীজ তোলা শুরু করব’, সরকারের সহায়তা পেয়ে খুশি পেঁয়াজ চাষী হুমায়ন কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার জানিয়েছেন, ‘সিজনে কৃষকদের বাড়তি টাকা দিয়ে বীজ কিনতে হয় এবং অনেক সময় প্রতারিত হতে হয়। নিজস্ব উদ্যোগে ব্যাপক পরিসরে মানসম্পন্ন বীজ উৎপাদন করা গেলে জেলার চাহিদা মিটিয়ে আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে। গুণগত বীজের কারণে পেঁয়াজের ফলনও অনেক বৃদ্ধি পাবে।’

চুয়াডাঙ্গাপেঁয়াজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের