টঙ্গীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

ছবি: আগামীর সময়
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার টঙ্গী পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি এবং ৪৩টি ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ৩৭ জনকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে একটি সিআর (কোর্ট) পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বললেন, ‘মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
তিনি জানালেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবারই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




