Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জ

তলিয়ে যাওয়া ধান তুলতে গিয়ে প্রাণ গেল কৃষকের

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:৩২
তলিয়ে যাওয়া ধান তুলতে গিয়ে প্রাণ গেল কৃষকের

সংগৃহীত ছবি

হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে তলিয়ে যাওয়া ধান উদ্ধার করে ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া কৃষক সাদেক মিয়ার মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে নদী থেকে।

বৃহস্পতিবার সকালে সুতাং নদীতে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাদেক মিয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার দাফন সম্পন্ন হয়েছে দুপুরে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক। তিনি জানান, নিহত সাদেক মিয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে স্ত্রী, চার ও পাঁচ বছরের দুই সন্তান, বাবা-মা এবং তিন ভাই। হাওরে ৩০ বিঘা জমিতে বোরো আবাদ করেই চলত তাদের যৌথ সংসার। টানা এক সপ্তাহের বৃষ্টিতে পুরো ফসল তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় ছিল পরিবারটি।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিন ধরে ডুবে যাওয়া ধান তোলার কাজ করছিলেন সাদেক। বুধবার ছোট ভাই পলাশকে সঙ্গে নিয়ে তোলা ধান শুকাতে যান তিনি। সন্ধ্যায় ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি ফেরার পথে শুরু হয় ঝড়। এ সময় নৌকার গলুইয়ে বসে ছিলেন সাদেক এবং বৈঠা ধরেছিলেন তার ভাই। একপর্যায়ে প্রবল বাতাসে নদীতে পড়ে যান সাদেক।

নৌকা থামিয়ে তাকে খোঁজার চেষ্টা করলেও পাননি পলাশ। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালায় রাতভর। তবে সেদিন তার সন্ধান মেলেনি।

নিহতের দাদা আহাদ মিয়া ও ফুফু ফারজানা আক্তার জানান, ফসল তলিয়ে যাওয়ার পর থেকেই মানসিক চাপের মধ্যে ছিল পরিবারটি। সেই ধান তুলতে গিয়ে পরিবারের উপার্জনক্ষম একজন সদস্যকে হারানোর ঘটনায় নেমে এসেছে শোক।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেছেন, মরদেহ উদ্ধারের সময় উপস্থিত ছিল পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।

এর আগে গত ৭ মে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরে তলিয়ে যাওয়া জমি দেখতে গিয়ে নিখোঁজ হওয়া আরেক কৃষকের মরদেহ উদ্ধার করা হয় দুই দিন পর।

হবিগঞ্জহাওরপানিতে ডুবে মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের