Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতাল পরিদর্শনে হুইপ দুলু: অনুপস্থিত চিকিৎসক-স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৫
হাসপাতাল পরিদর্শনে হুইপ দুলু: অনুপস্থিত চিকিৎসক-স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ছবি: আগামীর সময়

নাটোরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দ্রুত টয়লেটগুলো পরিষ্কার রাখারও নির্দেশ দেন।

আজ রবিবার সকাল ৮টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান হুইপ দুলু। এ সময় চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাজিরা খাতা যাচাই করে অনুপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় হুইপ দুলু জরুরি বিভাগে গিয়ে চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন। পরে চিকিৎসক ও কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন সংসদ সদস্য।

এ সময় হাসপাতালের টয়লেটগুলো অপরিচ্ছন্ন দেখতে পেয়ে উদ্বেগ প্রকাশ করেন হুইপ দুলু। তিনি বলেন, হাসপাতালের টয়লেটগুলো খুবই অপরিষ্কার। হাসপাতাল অপরিচ্ছন্ন থাকলে রোগীদের অসুস্থতা আরও বাড়তে পারে। তাই টয়লেটগুলো সার্বক্ষণিক পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি।

কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিষয়ে হুইপ দুলু বলেন, সকাল ৮টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মচারীদের হাসপাতালে উপস্থিত থাকার কথা। কিন্তু সকাল ৯টা পর্যন্তও অনেকে কর্মস্থলে উপস্থিত হননি। নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমানসহ হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নাটোর হাসপাতালচিকিৎসকডাক্তারঅপরিচ্ছন্ন টয়লেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী