Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পশুতে ঠাসা শৈলকুপার হাট, নেই কাঙ্ক্ষিত ক্রেতা

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২০:০৬
পশুতে ঠাসা শৈলকুপার হাট, নেই কাঙ্ক্ষিত ক্রেতা

ছবি: আগামীর সময়

ঝিনাইদহের শৈলকুপায় পশুর হাটগুলোতে এবার রেকর্ড পরিমাণ গরু-ছাগল আমদানি হয়েছে। তবে পর্যাপ্ত পশু থাকলেও হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় বেচাকেনা আশানুরূপ হচ্ছে না।

আজ মঙ্গলবার শৈলকুপার ফায়ার সার্ভিস সংলগ্ন প্রধান পশুর হাট ঘুরে দেখা যায়, হাটের সীমানা ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত গরুর সারি বিস্তৃত। ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা। দেশের বিভিন্ন এলাকায় কর্মসূত্রে থাকা কিছু মানুষ ছুটিতে বাড়ি ফিরে কোরবানির পশু কিনতে আসলেও তা চাহিদার তুলনায় খুবই কম।

দেবতলা গ্রামের খামারি রহমত আলী অভিযোগ করেন, এক বছর ধরে বেশি দামে খাদ্য কিনে গরু লালন-পালন করেছেন। হাটে সকাল থেকে দাঁড়িয়ে থাকলেও ক্রেতা আসছে না, দামও জানতে চাইছে না। এতে ঋণ শোধ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা আরেক খামারি জানান, ক্রেতারা প্রতি গরুতে ২০ থেকে ৩০ হাজার টাকা কম দাম বলছেন। এই দামে বিক্রি করলে বড় ধরনের লোকসান হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

হাট সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরাসহ বিভিন্ন জেলার ব্যাপারীরা এ হাটে পশু নিয়ে আসেন। তবে এবার তুলনামূলকভাবে বাইরের ব্যাপারীর উপস্থিতিও কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় এবার তাদের বাজেট সীমিত। ফলে কাঙ্ক্ষিত দামে পশু না পেলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থনৈতিক চাপ ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াই ক্রেতা সংকটের প্রধান কারণ। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, বেচাকেনা তুলনামূলকভাবে কম হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শৈলকুপাপশুর হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?