Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বরগুনায় ‘কাফনের কাপড়’ পাঠিয়ে হত্যার হুমকি, নির্বাচন স্থগিত

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ২১:০৬
বরগুনায় ‘কাফনের কাপড়’ পাঠিয়ে হত্যার হুমকি, নির্বাচন স্থগিত

ছবিঃ আগামীর সময়

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারদের কাছে দাফনের সাদা কাপড় ও চিঠি পাঠিয়ে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৫ মার্চ) প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

হুমকি পাওয়া নির্বাচন কমিশনাররা হলেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল লতিফ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নিজামুল এবং অ্যাডভোকেট শফিক মাজেদ।

জানা গেছে, বাংলা ১৪৩৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে ৩৭ জন প্রার্থী অংশ নেন এবং যাচাই-বাছাই শেষে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, যা নিয়ে নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। এদিকে বুধবার সকালে নির্বাচন কমিশনের সদস্যদের ডাক বিভাগের জিইপি চিঠির মাধ্যমে এবং বাসভবনের দরজার নিচ দিয়ে হুমকিমূলক চিঠি পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে লেখা ছিল, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর, নতুবা তোমাদের জীবন সাদা কাফন।” চিঠির সঙ্গে দাফনের সাদা কাপড় ও আগরবাতি পাঠানো হয়, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তোলে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ, বিভিন্ন দিক থেকে হুমকি এবং নির্বাচন বন্ধে ভয়ভীতি প্রদর্শনের কারণে বর্তমান অবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী বলছিলেন, “প্রধান নির্বাচন কমিশনারসহ আমাদের সকলকে চিঠির মাধ্যমে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই নির্বাচন স্থগিত করা হয়েছে।”

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলছিলেন, আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারদের হুমকির বিষয়টি আমাকে কেউ জানায়নি। এ বিষয়ে তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইনজীবী সমিতিনির্বাচন স্থগিত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise