Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুয়াশায় ঢেকেছে ঠাকুরগাঁও, জেঁকে বসেছে শীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:০১
শেয়ার করুন:
কুয়াশায় ঢেকেছে ঠাকুরগাঁও, জেঁকে বসেছে শীত

শীতের সকালে ঠাকুরগাঁও

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এবার আগেভাগেই জেঁকে বসেছে শীত। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছেন মানুষ। ভোর ও সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ছে। দুপুর ১২টার আগে দেখা মিলছে না সূর্যের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষ।

স্থানীয়দের কাছে ঠাকুরগাঁও পরিচিত বাংলাদেশের দার্জিলিং নামে। প্রতি বছরই এ জেলায় শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে ঘন সাদা কুয়াশা, শৈত্যপ্রবাহ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশার কারণে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পাহাড়ঘেঁষা এ অঞ্চলের মানুষ একদিকে যেমন সংগ্রামী, অন্যদিকে শিল্পপ্রবণ ও উদারমনা। কবি-সাহিত্যিকদের ভাষায়, ধান আর গানই এখানকার মানুষকে বাঁচিয়ে রেখেছে।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হলেও এবার নভেম্বরের তৃতীয় সপ্তাহেই শীতের তীব্রতা বেড়েছে।

আজ বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ঢেকে থাকে চারপাশ। বিশেষ করে সন্ধ্যা ৬টার পর গরম কাপড় ছাড়া বাইরে বের হলে ঠান্ডায় কাবু হতে হচ্ছে মানুষকে।

জেলায় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনের তাপমাত্রা ১৬ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার ভোরে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায়। এ সময় মহাসড়কে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্ক থাকতে হচ্ছে।

আরও পড়ুন

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

১৮ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বিসিক শিল্পনগরীর ছোটখাটো কারখানা ও চিনিকল ছাড়া জেলায় ভারী শিল্পকারখানা তেমন নেই। ধান, গম ও ভুট্টাসহ কৃষিজ পণ্যের ওপরই নির্ভরশীল এখানকার অধিকাংশ মানুষ। চাকরিজীবীদের অনেকেও কৃষিকাজের সঙ্গে যুক্ত।

প্রায় ৮ দিন আগে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এরপর গত কয়েক দিনের হাড়কাঁপানো ঠান্ডা বাতাসে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বেড়েছে। ঠান্ডাজনিত ডায়রিয়া, কাশি ও সর্দিতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। তবে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় শয্যা, ওষুধ সরবরাহ ও রোগীদের খাবারের ব্যবস্থা অপ্রতুল। ফলে অনেক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শীতের তীব্রতায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনচলাচলও কমে যাচ্ছে। বুধবার রাত ৮টার পর শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে পড়ে। এতে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করেই তাদের কাজে বের হতে হচ্ছে।

অন্যদিকে শীত থেকে বাঁচতে গরম কাপড় কিনতে ভিড় বাড়ছে ফুটপাতের দোকানগুলোয়। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এসব দোকানের সস্তা গরম কাপড়ের ওপর নির্ভর করছেন। শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি অস্থায়ী গরম কাপড়ের দোকান। সেখানে শীতের পোশাক কিনছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি সামর্থ্যবানদের অনেকে ভিড় করছেন তুলা ও লেপ-তোশক তৈরির দোকানে।


ঠাকুরগাঁওশীতকুয়াশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’