Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩
শেয়ার করুন:
জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শুরু হয়নি সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ। ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু হয়নি। জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিমালিকানার দাবিদারদের বিরোধে আটকে আছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। এতে শেষ করা যাচ্ছে না সেতুর নির্মাণকাজ।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। ভোগান্তিতে পড়েছেন সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৭ সালে ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট রেলসেতুটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল।

তবে জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এ পর্যন্ত চার দফা সময় বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যয়ও ৭ কোটি টাকা বেড়েছে। এরপরও সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু করা যায়নি।

এর মধ্যে গত মঙ্গলবার ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে যায়। এতে সেতুটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সংশ্লিষ্টরা জানালেন, সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রায় ছয় একর জমি অধিগ্রহণ প্রয়োজন। স্থানীয় কয়েকটি পরিবারের দাবি, জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয় জমিগুলো রেলওয়ের মালিকানাধীন বলে দাবি করেছে। এ নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠিও দিয়েছে রেলওয়ে। একই জমির মালিকানা দুই পক্ষ দাবি করায় আটকে গেছে অধিগ্রহণ প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন

গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

১৮ নভেম্বর ২০২৬

জমির কাগজপত্র ও নথি পর্যালোচনায় দেখা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে জমির পরিমাণ ১৪১ দশমিক ২৬ শতক। এ ছাড়া ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে রয়েছে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি। সব মিলিয়ে ৫৭১ দশমিক ২৩ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদার এসব জমির মালিকানা দাবি করছেন। অন্যদিকে পুরো জমিই নিজেদের বলে দাবি করছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

জমির মালিকানা দাবিদার আবদুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ স্থানীয় কয়েকজন জানিয়েছেন, জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি। তাদের নামে তিনটি রেকর্ডও রয়েছে। এরপরও রেলওয়ে জমির মালিকানা দাবি করছে।

তারা বলেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তাদের আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না।

সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানিয়েছেন, সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানিয়েছেন, সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ বাকি রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানিয়েছেন, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

এদিকে সেতুর পূর্ব প্রান্তের জমি নিয়ে বিরোধের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রামভূরুঙ্গামারীদুধকুমার নদসেতুসংযোগ সড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু